হোম / দলিল / পুরোনো দলিলের নকল

পুরোনো দলিলের নকল তোলা (PDF ও সার্টিফাইড কপি)

দলিল হারিয়ে গেলে বা আগের মালিকানা যাচাই করতে সরকারি রেজিস্ট্রি অফিস থেকে নকল তুলে দিই।

পুরোনো দলিলের নকল কেন লাগে

হারানো বা নষ্ট দলিলের জায়গায়, জমির আগের মালিকানা যাচাইয়ে, আদালত বা নামজারিতে পুরোনো দলিলের নকল দরকার হয়। সরকারি রেজিস্ট্রি অফিসে সংরক্ষিত মূল দলিল থেকে এই নকল তোলা হয়।

দুই রকম নকল

PDF (ডিজিটাল)সার্টিফাইড কপি
কীদলিলের ডিজিটাল কপি, WhatsApp-এ পাঠানো যায়সরকারি অফিসের সিল ও স্বাক্ষরযুক্ত নকল
কোথায় কাজে লাগেযাচাই, জানা, তথ্য মেলানোআদালত, নামজারি ও যেখানে সার্টিফাইড কপি চায়
সময়তুলনামূলক কমতুলনামূলক বেশি

কী তথ্য লাগবে

  • দলিল নম্বর, সাল ও রেজিস্ট্রি অফিসের নাম (জানলে কাজ সহজ)
  • দাতা ও গ্রহীতার নাম, মৌজা ও দাগ নম্বর
  • কিছু না জানলে আনুমানিক সাল ও পক্ষের নাম দিলে তল্লাশ করে খুঁজতে হয়

খরচের হিসাব দেখুন নকল তল্লাশ ফি ক্যালকুলেটরে।

কীভাবে কাজ হয়

তথ্য দিনযা জানেন WhatsApp-এ পাঠান।
তল্লাশরেজিস্ট্রি অফিসে দলিল খুঁজে বের করা হয়।
নকলের আবেদননির্ধারিত ফি দিয়ে নকলের আবেদন।
ডেলিভারিPDF বা সার্টিফাইড কপি আপনার হাতে।

সতর্কতা

অনেক পুরোনো দলিল জেলা রেজিস্ট্রি অফিসের রেকর্ড রুম থেকে তুলতে হতে পারে, সময় বেশি লাগে।
দলিলের তথ্য ঠিক না থাকলে তল্লাশে সময় ও খরচ বাড়ে। যত বেশি তথ্য দেবেন, কাজ তত দ্রুত।

অন্য দলিল

পুরোনো দলিলের নকল