এই দলিল কী ও কখন লাগে
এখানে দানের বিনিময়ে গ্রহীতা টাকা, সম্পত্তি বা অন্য কিছু দেন। এই বিনিময়কে বলে এওয়াজ। এওয়াজ গ্রহণ হয়ে গেলে সাধারণত দান ফেরত নেওয়া যায় না। কাজের দিক থেকে এটি অনেকটা বিক্রির কাছাকাছি।
কখন লাগে
- টাকা না নিয়ে অন্য কিছুর বিনিময়ে জমি হস্তান্তর করতে
- আত্মীয়দের মধ্যে শর্তসাপেক্ষে জমি দিতে
কী কী কাগজ লাগবে
- দাতার খতিয়ান ও আগের দলিল
- হালনাগাদ দাখিলা
- উভয় পক্ষের জাতীয় পরিচয়পত্র ও ছবি
- এওয়াজ কী, তার বিবরণ ও মূল্য
- জমির তফসিল
- সাক্ষীর তথ্য
জেলা ও সাব-রেজিস্ট্রি অফিসভেদে বাড়তি কাগজ চাওয়া হতে পারে। কাগজের ছবি পাঠালে আমরা আগেই বলে দেব কী বাকি।
কত দিনে হবে
কাগজ ঠিক থাকলে সাধারণত ১-২ দিনে খসড়া। রেজিস্ট্রি অফিসের সময়সূচির উপর নির্ভর।
সতর্কতা ও পরামর্শ
এওয়াজের বিবরণ ও মূল্য স্পষ্ট লিখুন, নইলে বিরোধ হয়।
বিনিময় দেওয়ার প্রমাণ (রসিদ বা ব্যাংক লেনদেন) সংরক্ষণ করুন।
নিজের ক্ষেত্রে হেবা, বিক্রি না বিনিময়, কোনটি সঠিক, আইনজীবীর সাথে পরামর্শ করে ঠিক করুন।
হেবা বিল এওয়াজ লেখাতে চান?
কাগজের ছবি WhatsApp-এ পাঠান, আমরা দেখে কী লাগবে, কত সময়, জানিয়ে দেব।
অন্য দলিল
সাফ কবলাহেবা/দানপত্রবণ্টননামাবায়নানামাবন্ধক/রেহানইজারা/লিজপাওয়ার অব অ্যাটর্নিবিনিময় দলিলওসিয়তনামাত্যাগনামা/মুক্তিনামা
পুরোনো দলিলের নকল