এই দলিল কী ও কখন লাগে
মোক্তারনামায় একজন (প্রদানকারী) অন্যজনকে (মোক্তার) নিজের পক্ষে নির্দিষ্ট কাজ করার ক্ষমতা দেন, যেমন জমি বিক্রি, নামজারি বা মামলা পরিচালনা। সব কাজের ক্ষমতাকে বলে আম-মোক্তারনামা, নির্দিষ্ট কাজের ক্ষমতাকে খাস-মোক্তারনামা।
কখন লাগে
- প্রবাসী বা দূরে থাকা মালিকের জমির কাজে
- অসুস্থ বা বয়স্ক মালিকের হয়ে কাজ করাতে
- নামজারি ও খাজনার মতো কাজ প্রতিনিধি দিয়ে করাতে
কী কী কাগজ লাগবে
- প্রদানকারীর খতিয়ান বা দলিলের কপি
- প্রদানকারী ও মোক্তারের জাতীয় পরিচয়পত্র/পাসপোর্ট ও ছবি
- কী কী কাজের ক্ষমতা দেওয়া হচ্ছে, তার তালিকা
- মেয়াদ (থাকলে)
- প্রবাসে হলে দূতাবাস বা কনস্যুলেটে সত্যায়ন
- সাক্ষীর তথ্য
জেলা ও সাব-রেজিস্ট্রি অফিসভেদে বাড়তি কাগজ চাওয়া হতে পারে। কাগজের ছবি পাঠালে আমরা আগেই বলে দেব কী বাকি।
কত দিনে হবে
দেশে থাকলে সাধারণত ১-২ দিনে খসড়া। প্রবাস থেকে করলে সত্যায়ন ও ডাক বা ডিজিটাল পাঠানোর সময় লাগে।
সতর্কতা ও পরামর্শ
ক্ষমতা যত বড়, ঝুঁকি তত বেশি। শুধু নির্দিষ্ট কাজের ক্ষমতা দিন।
অচেনা বা অবিশ্বস্ত কাউকে আম-মোক্তারনামা দেবেন না।
মেয়াদ ও বাতিলের নিয়ম লিখে রাখুন। প্রয়োজনে বাতিলের দলিল করুন।
প্রবাসীদের জন্য আমাদের সাথে কাগজ ডিজিটালি আদান-প্রদান সম্ভব। WhatsApp-এ জানান।
পাওয়ার অব অ্যাটর্নি লেখাতে চান?
কাগজের ছবি WhatsApp-এ পাঠান, আমরা দেখে কী লাগবে, কত সময়, জানিয়ে দেব।
অন্য দলিল
সাফ কবলাহেবা/দানপত্রহেবা বিল এওয়াজবণ্টননামাবায়নানামাবন্ধক/রেহানইজারা/লিজবিনিময় দলিলওসিয়তনামাত্যাগনামা/মুক্তিনামা
পুরোনো দলিলের নকল