হোম / দলিল / বায়নানামা

বায়নানামা: জমি বিক্রির চুক্তি ও বায়না

জমি বিক্রির সিদ্ধান্ত হলে চূড়ান্ত সাফ কবলার আগে যে চুক্তি করা হয়, সেটি বায়নানামা।

এই দলিল কী ও কখন লাগে

বায়নানামায় লেখা থাকে কোন জমি, কত টাকায়, কত অগ্রিম (বায়না) দেওয়া হলো আর কত দিনের মধ্যে সাফ কবলা করতে হবে। শর্ত না মানলে কী হবে (বায়না ফেরত বা বাজেয়াপ্ত) সেটাও লেখা থাকে।

কখন লাগে

  • দাম ঠিক হয়েছে কিন্তু কাগজ যাচাই বাকি
  • ক্রেতা কিস্তিতে টাকা দেবেন
  • বিক্রেতার কাগজ গোছাতে সময় লাগবে

কী কী কাগজ লাগবে

  • বিক্রেতার খতিয়ান ও দলিল
  • হালনাগাদ দাখিলা
  • উভয় পক্ষের জাতীয় পরিচয়পত্র ও ছবি
  • সম্মত মূল্য, বায়নার পরিমাণ ও সাফ কবলার সময়সীমা
  • জমির তফসিল
  • সাক্ষীর তথ্য

জেলা ও সাব-রেজিস্ট্রি অফিসভেদে বাড়তি কাগজ চাওয়া হতে পারে। কাগজের ছবি পাঠালে আমরা আগেই বলে দেব কী বাকি।

কত দিনে হবে

কাগজ ঠিক থাকলে সাধারণত ১ দিনেই খসড়া তৈরি হয়।

সতর্কতা ও পরামর্শ

বায়নার টাকা দেওয়ার আগে কাগজ ও দখল যাচাই করুন, বায়নার পর যাচাই করলে বিপদ বাড়ে।
বায়নার টাকার রসিদ রাখুন, টাকা ব্যাংকের মাধ্যমে দেওয়া ভালো।
সময়সীমা ও শর্ত ভাঙলে কী হবে, স্পষ্ট লিখুন।
বায়নানামা মালিকানা হস্তান্তর করে না। সাফ কবলা ও নামজারি পর্যন্ত যেতে হবে।