হোম / দলিল / বন্ধক/রেহান

বন্ধক/রেহান: ঋণের বিপরীতে জমি বন্ধক

ঋণ নেওয়ার সময় জমিকে জামানত রাখলে বন্ধকের দলিল হয়।

এই দলিল কী ও কখন লাগে

বন্ধকে ঋণগ্রহীতা জমি ঋণদাতার কাছে জামানত রাখেন। ঋণ শোধ করলে জমি ছাড়িয়ে নেওয়া যায়। ঋণ কত, ফেরতের মেয়াদ কত, জমি কার দখলে থাকবে আর ফল বা আয় কে পাবে, এসব দলিলে লেখা থাকতে হয়।

কখন লাগে

  • ব্যক্তির কাছ থেকে ঋণ নিতে
  • ব্যাংক বা সংস্থার ঋণের জামানতে
  • জমি ছাড়িয়ে নেওয়ার (বন্ধকমুক্তি) সময়

কী কী কাগজ লাগবে

  • মালিকের খতিয়ান ও দলিল
  • হালনাগাদ দাখিলা
  • উভয় পক্ষের জাতীয় পরিচয়পত্র ও ছবি
  • ঋণের পরিমাণ, মেয়াদ ও শর্ত
  • জমির তফসিল
  • সাক্ষীর তথ্য

জেলা ও সাব-রেজিস্ট্রি অফিসভেদে বাড়তি কাগজ চাওয়া হতে পারে। কাগজের ছবি পাঠালে আমরা আগেই বলে দেব কী বাকি।

কত দিনে হবে

কাগজ ঠিক থাকলে সাধারণত ১-২ দিনে খসড়া।

সতর্কতা ও পরামর্শ

ঋণ শোধের সময়সীমা ও না পারলে কী হবে, স্পষ্ট লিখুন।
জমির দখল কার কাছে থাকবে, লিখুন।
ঋণ শোধ করে বন্ধকমুক্তির দলিল ও রসিদ নিতে ভুলবেন না।
জমি আগে থেকেই অন্য কোথাও বন্ধক বা মামলার আওতায় আছে কি না যাচাই করুন।