এই দলিল কী ও কখন লাগে
বিনিময়ে দুই পক্ষই মালিক এবং গ্রহীতা। একজনের জমি অন্যজনের হয়, অন্যজনের জমি প্রথমজনের। দুই জমির মূল্য সমান না হলে পার্থক্য টাকায় মেটানোর শর্ত লেখা যায়। এটিও রেজিস্ট্রি করতে হয়।
কখন লাগে
- দুটি বিচ্ছিন্ন জমি এক জায়গায় আনতে
- রাস্তার পাশের জমির সাথে ভেতরের জমি বদলাতে
- চাষের সুবিধার জন্য জমি অদলবদল করতে
কী কী কাগজ লাগবে
- উভয় পক্ষের খতিয়ান, দলিল ও হালনাগাদ দাখিলা
- উভয় পক্ষের জাতীয় পরিচয়পত্র ও ছবি
- দুই জমির তফসিল ও আনুমানিক মূল্য
- মূল্যের পার্থক্য থাকলে তার হিসাব
- সাক্ষীর তথ্য
জেলা ও সাব-রেজিস্ট্রি অফিসভেদে বাড়তি কাগজ চাওয়া হতে পারে। কাগজের ছবি পাঠালে আমরা আগেই বলে দেব কী বাকি।
কত দিনে হবে
কাগজ ঠিক থাকলে সাধারণত ২-৩ দিনে খসড়া।
সতর্কতা ও পরামর্শ
দুই জমিরই মালিকানা ও দখল আলাদা করে যাচাই করুন।
মূল্যের পার্থক্যের টাকা কীভাবে দেওয়া হবে, লিখুন।
দলিলের পর দুই পক্ষই নামজারি করান।
বিনিময় দলিল লেখাতে চান?
কাগজের ছবি WhatsApp-এ পাঠান, আমরা দেখে কী লাগবে, কত সময়, জানিয়ে দেব।
অন্য দলিল
সাফ কবলাহেবা/দানপত্রহেবা বিল এওয়াজবণ্টননামাবায়নানামাবন্ধক/রেহানইজারা/লিজপাওয়ার অব অ্যাটর্নিওসিয়তনামাত্যাগনামা/মুক্তিনামা
পুরোনো দলিলের নকল