পর্চা ও খতিয়ান
পর্চা অনলাইনে কতক্ষণে পাব?
তথ্য ঠিক থাকলে দ্রুতই পাওয়া যায়। সার্টিফাইড কপিতে বেশি সময় লাগে।
অনলাইন কপি আর সার্টিফাইড কপির পার্থক্য কী?
অনলাইন কপি QR কোডসহ ডিজিটাল। সার্টিফাইড কপি সরকারি সিল ও স্বাক্ষরযুক্ত, আদালতের মতো জায়গায় লাগে।
নাম বা দাগ না জানলে কি পর্চা পাওয়া যাবে?
হ্যাঁ, মালিকের নাম ও এলাকা দিলে আমরা খুঁজে দেব।
আংশিক খতিয়ান কী?
খতিয়ানের শুধু জরুরি তথ্য: মালিক, অভিভাবক, দাগ ও জমির পরিমাণ। নমুনা দেখুন
নামজারি, খাজনা ও ডিসিআর
নামজারিতে কত দিন লাগে?
সাধারণত কয়েক সপ্তাহ লাগে। কাগজ ঠিক থাকলে দ্রুত হয়।
নামজারিতে সরকারি ফি কত?
বর্তমান নির্দেশনায় মোট ১,১৭০ টাকা। ফি বদলাতে পারে। বিস্তারিত
ডিসিআর কী?
নামজারি ফি জমার সরকারি রসিদ। খাজনার দাখিলা থেকে আলাদা। বিস্তারিত
খাজনা অনলাইনে দিতে কী লাগে?
জাতীয় পরিচয়পত্র, জন্মতারিখ, মোবাইল নম্বর ও খতিয়ান নম্বর। অ্যাকাউন্ট আমরাও খুলে দিই।
আমাদের সেবা
আমি কি দেশের বাইরে থেকে কাজ করাতে পারব?
হ্যাঁ, কাগজ WhatsApp-এ পাঠান, ডেলিভারি ডিজিটাল।
কোন এলাকায় সেবা দেন?
সারা বাংলাদেশে। অনলাইন কাজ সরাসরি, সরেজমিন কাজের জন্য এলাকা জানান।
খরচ কত হবে?
কাজের ধরন, মৌজা ও কাগজের অবস্থার উপর নির্ভর করে। কাজের তথ্য WhatsApp-এ পাঠালে জানিয়ে দেব। সরকারি ফি আলাদা।
ক্যালকুলেটরের ফল কি নির্ভুল?
গণনা গাণিতিকভাবে নির্ভুল, তবে ফল নির্ভর করে আপনার দেওয়া মাপ ও হারের উপর। সরকারি কাজে সরকারি কাগজ ও সার্ভেয়ারের মাপই গ্রহণযোগ্য।
আপনার প্রশ্ন এখানে নেই?
WhatsApp-এ লিখুন, সরাসরি উত্তর পাবেন।