হোম / নামজারি

নামজারি: সরকারি রেকর্ডে আপনার নাম তুলুন

জমি কেনা, উত্তরাধিকার বা দানের পর সরকারি রেকর্ডে নাম না উঠলে মালিকানা অসম্পূর্ণ থাকে। একে নামজারি বা খারিজ বলে।

নামজারি কী

জমি কেনা, উত্তরাধিকার বা দানের পর সরকারি রেকর্ডে নাম না উঠলে মালিকানা অসম্পূর্ণ থাকে। দলিল রেজিস্ট্রি হলেও খতিয়ানে নাম আপনা-আপনি বদলায় না। নাম বদলানোর এই সরকারি প্রক্রিয়ার নাম নামজারি, অনেকে বলেন খারিজ বা মিউটেশন।

কখন লাগে

জমি কেনার পর

সাফ কবলা রেজিস্ট্রির পর ক্রেতার নামে রেকর্ড করতে।

উত্তরাধিকারে

বাবা-মায়ের মৃত্যুর পর ওয়ারিশদের নামে রেকর্ড করতে।

দান বা হেবা পাওয়ার পর

দানের দলিলের পর গ্রহীতার নামে রেকর্ড করতে।

বণ্টননামার পর

শরিকদের ভাগাভাগির পর প্রত্যেকের নামে আলাদা রেকর্ড করতে।

প্রক্রিয়া, ধাপে ধাপে

১. অনলাইনে আবেদনmutation.land.gov.bd বা ডিজিটাল সেন্টারে প্রয়োজনীয় কাগজসহ আবেদন।
২. কাগজ যাচাইইউনিয়ন ভূমি অফিসে তদন্ত, কাগজ ও দখল মিলিয়ে দেখা।
৩. শুনানি (প্রয়োজনে)সহকারী কমিশনার (ভূমি) শুনানি নেন। প্রয়োজনে সংশ্লিষ্টদের নোটিশ যায়।
৪. অনুমোদনসব ঠিক থাকলে নামজারি মঞ্জুর।
৫. নতুন খতিয়ান ও ডিসিআরনির্ধারিত ফি দিয়ে নতুন খতিয়ান ও ডিসিআর হাতে পাওয়া। ডিসিআর কী?

সাধারণত যা লাগে

জমি কিনলে

রেজিস্ট্রিকৃত দলিলের কপি, বায়া দলিল (আগের মালিকদের দলিল), বিক্রেতার খতিয়ান, হালনাগাদ খাজনার দাখিলা, জাতীয় পরিচয়পত্র ও ছবি।

উত্তরাধিকারে

ওয়ারিশ সনদ, মৃত্যু সনদ, ওয়ারিশদের পরিচয়পত্র বা জন্মনিবন্ধন, মৃত মালিকের খতিয়ান ও দাখিলা, ছবি।

জেলা ও ইউনিয়নভেদে বাড়তি কাগজ চাওয়া হতে পারে। নিজের কাগজের ছবি পাঠালে আমরা কী কী লাগবে, আগেই বলে দেব।

সরকারি ফি

কখনকীটাকা
আবেদনের সময়কোর্ট ফি২০
আবেদনের সময়নোটিশ ফি৫০
মঞ্জুরের পররেকর্ড সংশোধন/হালকরণ ফি১,০০০
মঞ্জুরের পরখতিয়ান সরবরাহ ফি (প্রতি কপি)১০০
মোট১,১৭০
ফি ও সময় (সাধারণত ২৮ দিন) ভূমি মন্ত্রণালয়ের সাম্প্রতিক নির্দেশনা অনুযায়ী। নিয়ম বদলাতে পারে। নির্ধারিত ফির বাইরে কাউকে বাড়তি টাকা দেবেন না। কেউ চাইলে ১৬১২২ নম্বরে জানান।

আমরা কীভাবে পাশে থাকি

আবেদন থেকে শেষ পর্যন্ত আমরা পাশে থাকি, যাতে আপনাকে বারবার অফিসে ছুটতে না হয়। কাগজ গোছানো, আবেদন, শুনানির প্রস্তুতি ও ডিসিআর নামানো পর্যন্ত।

ভূমি পোর্টালে অ্যাকাউন্ট নেই?

নিবন্ধন, ওটিপি যাচাই ও অ্যাকাউন্ট ভেরিফাই আমরা করে দিই।