খতিয়ান কী
খতিয়ান হলো সরকারি রেকর্ডের পাতা। এতে লেখা থাকে কোন মৌজার কোন দাগে কার নামে কত জমি আছে।
উদাহরণ
রহিম মিয়ার ২৮ শতাংশ ভিটা জমি, দাগ নং ৬১২। খতিয়ানে দেখা যাবে দাগ ৬১২ কার নামে, কত পরিমাণ আর কী শ্রেণীর জমি। জমি কেনার আগে, নামজারির সময়, ব্যাংক ঋণে বা মামলায় এই কাগজই প্রথম চাওয়া হয়।
যে ধরনের খতিয়ান সংগ্রহ করে দিই
কোনো এলাকায় একাধিক জরিপ থাকতে পারে। পুরো ইতিহাস বুঝতে পুরোনো থেকে নতুন পর্যন্ত মিলিয়ে দেখতে হয়।
সিএস (CS)
সবচেয়ে পুরোনো পূর্ণাঙ্গ জরিপ, ব্রিটিশ আমলের। জমির আদি মালিকানার সূত্র এখানে।
এসএ (SA)
জমিদারি ব্যবস্থা বিলুপ্তির পর রায়তদের নামে করা জরিপ।
আরএস (RS)
আগের জরিপের পর পরিবর্তন হালনাগাদ করা সংশোধিত জরিপ।
বিআরএস (BRS)
স্বাধীনতার পর নতুন করে সংশোধিত জরিপ।
বিএস (BS)
স্বাধীনতার পরের বাংলাদেশ জরিপ। কিছু জেলায় বিআরএস খতিয়ানকেও বিএস বলা হয়।
সিটি জরিপ
শহর এলাকার জমির জন্য আলাদা জরিপ।
নদী ভাঙা/চর (ডায়রা) জরিপ
নদী ভাঙনের পর নতুন জেগে ওঠা চর বা ডায়রা এলাকার জরিপ।
বিডিএস (BDS): চলমান ডিজিটাল জরিপ
বাংলাদেশ ডিজিটাল সার্ভে, ড্রোন ও আধুনিক যন্ত্রে করা বর্তমানের ডিজিটাল জরিপ। ধাপে ধাপে চলছে, আপনার এলাকার রেকর্ড কোন অবস্থায়, জিজ্ঞেস করুন।
দুই ধরনের কপি
| অনলাইন কপি | সার্টিফাইড কপি | |
|---|---|---|
| কী | QR কোডসহ ডিজিটাল পর্চা | সরকারি অফিসের স্বাক্ষর ও সিলযুক্ত কপি |
| কোথায় কাজে লাগে | সাধারণ যাচাই, তথ্য জানা, অনেক অফিসিয়াল কাজ | আদালত ও যেসব কাজে সার্টিফাইড কপি চায় |
| পাওয়ার সময় | দ্রুত | তুলনামূলক বেশি সময় |
QR কোড কেন গুরুত্বপূর্ণ?
QR কোড স্ক্যান করলেই বোঝা যায় পর্চাটি আসল কি না।
যা লাগবে
- জেলা ও উপজেলা
- মৌজার নাম
- দাগ নম্বর অথবা খতিয়ান নম্বর
- নম্বর না জানলে মালিকের নাম দিন, আমরা খুঁজে বের করব
আংশিক খতিয়ান কেমন দেখায়?
আংশিক খতিয়ানে শুধু চারটি জরুরি তথ্য দেখা যায়: মালিকের নাম, অভিভাবকের নাম, দাগ নম্বর ও জমির পরিমাণ। এক নজরে কার কোন দাগে কত জমি, তা বোঝার জন্য এটি সুবিধাজনক।
| মালিকের নাম | অভিভাবকের নাম | দাগ নম্বর | জমির পরিমাণ |
|---|---|---|---|
| আতর আলী সেখ আব্বাছ আলী সেখ | পিং নজর সেখ | ৮৮ ৯০ ৯৪ | ১.৭১ একর |
এটি শুধু উদাহরণ। আসল পর্চায় আরও তথ্য থাকে। আংশিক কপি দেখা ও যাচাইয়ের জন্য সুবিধাজনক। সরকারি কাজে অনলাইন সরকারি কপি বা সার্টিফাইড কপি লাগে।
খতিয়ানের ঘরগুলো পড়বেন কীভাবে
| ঘর | মানে কী |
|---|---|
| মালিকের নাম ও ঠিকানা | খতিয়ানে যাঁর নামে জমি রেকর্ড আছে। |
| অভিভাবক | পিতা বা স্বামীর নাম। "পিং" মানে পিতার নাম। |
| অংশ | একাধিক মালিক থাকলে প্রত্যেকের হিস্যা (সিএস, এসএ-তে সাধারণত আনা-গণ্ডা)। |
| রাজস্ব | জমির বার্ষিক খাজনার পরিমাণ। |
| দাগ | মৌজা ম্যাপে জমির নির্দিষ্ট নম্বর, জমির আসল পরিচয়। |
| জমির শ্রেণী | ভিটা, আবাদি, পুকুর ইত্যাদি। দলিল ও ব্যবহারের সাথে মেলাতে হয়। |
| মোট জমি | ঐ খতিয়ানের জমির পরিমাণ (একর, শতাংশ বা আনা-গণ্ডায়)। |
মৌজাভিত্তিক খতিয়ান বই (PDF) চান?
একটি মৌজার সব খতিয়ান এক বইয়ের আকারে। মৌজার নাম ও কোন জরিপের খতিয়ান লাগবে জানান।